Logo

অন্তর্র্বতী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৫, ২৪:১১
অন্তর্র্বতী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

অন্তর্র্বতী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

বিজ্ঞাপন

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্র্বতী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশের জনগণ অন্তর্র্বতী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।

সোমবার (১৩ জানুয়ারি) রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্র্বতী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্র্বতী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD