Logo

হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দামে ছন্দপতন

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৫, ০২:১৭
হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দামে ছন্দপতন
ছবি: সংগৃহীত

এতে পেঁয়াজের বাজার লাগামহীন হয়ে পড়ছে

বিজ্ঞাপন

দিনাজপুরের হিলি বন্দর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ২০ টাকা। দেশের মোকামে পেঁয়াজের মজুতের ঘাটতির দিকে। যে কারণে পেঁয়াজের দাম বাড়তি বলে জানা গেছে। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে বাজার স্বাভাবিক হবে। 

চড়া দামের কারণে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খুচরা বাজারের ক্রেতারা। এখনই দামের নাগাল টানতে সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন বন্দরের এসব ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, গেল সপ্তাহে বন্দরের পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজি প্রতি দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হয় ৫০ থেকে ৫২ টাকা দরে। কিন্তু হঠাৎ করেই পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। দেশের মোকামগুলোতে পেঁয়াজের মজুদ অনেকাংশে কমে গেছে। যার কারণে সংকট সৃষ্টি হয়েছে। এতে পেঁয়াজের বাজার লাগামহীন হয়ে পড়ছে। বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশিক মালদার জানান, পেঁয়াজের দাম স্বাভাবিক ছিলো। হঠাৎ আজ শুক্রবার (০৮ আগস্ট) পেঁয়াজ কিনতে এসে দেখি বাজার উল্টাপাল্টা। এর আগে, ৫০ টাকা কেজি কিনলাম, আজ তা ৭০ টাকা কেজি। এভাবে দাম বাড়লে আমরা চলব কী করে?

বিজ্ঞাপন

শুভ নামে আরেক ক্রেতা জানান, প্রশাসনের তদারকি দরকার। না হলে কোনো জিনিসেরই দাম কমবে না। অনেকে পেঁয়াজের সংকটের কথা বলে মজুদ রেখেছে। একারণে দাম বাড়ছে।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী আকাশ বলেন, বৈরী আবহাওয়া, ভারত থেকে আমদানি বন্ধ। আর বাজারে সরবরাহ কমে আসার কারণে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে বন্যার আশঙ্কা থাকায় দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের এখন থেকে নজরদারী দেওয়া দরকার। এখনই দামের লাগাম টানতে ভারতসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজের আমদানিতে সরকারের পদক্ষেপ প্রয়োজন। এতে পেঁয়াজের বাজার এমনিতেই স্বাভাবিক হয়ে আসবে বলে ধারণা এই ব্যবসায়ীর।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD