Logo

যেসব রোগ হলে ডাবের পানি বিপজ্জনক, জেনে নিন এখনই!

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০৯:২১
যেসব রোগ হলে ডাবের পানি বিপজ্জনক, জেনে নিন এখনই!
ছবি: সংগৃহীত

আবার কিছু রোগ থাকলেও ডাবের পানি না খাওয়ায় ভালো

বিজ্ঞাপন

বাইরের সৌন্দর্যচর্চার পাশাপাশি শরীরের ভেতরেরও যত্নের প্রয়োজন বেশ গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার। শরীরের ভেতর ও বাইরে ভালো রাখে এমন একটি পানীয় হলো ডাবের পানি। কিন্তু ঠিকঠাক নিয়ম না জেনে অতিরিক্ত ডাবের পানি খাওয়ার কিছু বিপদও কিন্তু আছে। আবার কিছু রোগ থাকলেও ডাবের পানি না খাওয়ায় ভালো।

চলুন সেগুলো জেনে নেওয়া যাক—

বিজ্ঞাপন

১. ডাবের পানিতে কার্বোহাইড্রেট ও ক্যালরি বেশি পরিমাণে থাকায় রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। রক্তে শর্করা খুব বেশি হলে এটি বিভিন্ন জটিলতা তৈরি করতে পারে, যেমন কার্ডিওভাস্কুলার-জনিত সমস্যা, স্নায়ুর ক্ষতি, কিডনির ক্ষতি, চোখের সমস্যা ইত্যাদি। তাই প্রতিদিন ডাবের পানি খাওয়া থেকে বিরত থাকুন। আর ডায়াবেটিস থাকলে ডাবের পানি এড়িয়ে চলাই উচিত বলে বিবেচ্য।

বিজ্ঞাপন

২. ডাবের পানিতে ‘ট্রোপোমায়োসিন’ নামক একধরনের প্রোটিন থাকে। অতিরিক্ত ডাবের পানি খেলে সেখান থেকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। আর যাদের অ্যালার্জি আছে, তাদের ডাবের পানি না খাওয়াই ভালো।

বিজ্ঞাপন

৩. ডাবের পানিতে প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ ও গ্লুকোজ) থাকে। বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীরা পরিমাণমতো খাবেন।

বিজ্ঞাপন

৪. ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে। কিডনির সমস্যা থাকলে শরীর পটাশিয়াম ঠিকভাবে বের করতে পারে না, এতে হার্টের ক্রিয়াতন্তের ঝুঁকি বাড়ে।

 

৫. সর্দি-কাশি ও ঠান্ডাজনিত অসুখে সীমিত খেতে হবে: ডাবের পানি ঠান্ডা প্রকৃতির, তাই অতিরিক্ত খেলে সর্দি, গলা বসা বা কাশি বেড়ে যেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৬. অস্ত্রোপচারের সময় ও পরে ডাব রক্তচাপ ও রক্তে শর্করার বাড়িয়ে দিতে পারে। তাই অস্ত্রোপচারের কমপক্ষে দুই সপ্তাহ আগে ডাব খাওয়া বন্ধ করা উচিত।

৭. ডাবের পানি খালি পেটে অনেক সময় গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা অস্বস্তি বাড়িয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

৮. যারা ওজন কমাতে চাইছেন, তাদের ডাবের পানি বেশি না খাওয়াই ভালো। কারণ, ডাবের পানি শরীরে ক্যালরির মাত্রা বাড়ায়। ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকলেও নিমেষে তা ক্যালরি বাড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

তাই পরিমাণমতো, শরীরের অবস্থা অনুযায়ী ডাব খাওয়াই সবচেয়ে ভালো।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD