Logo

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২২৬৪ মামলা

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ২৪:৩৮
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২২৬৪ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ২৬৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশেরট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ২৬৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একইসঙ্গে ৩৯০টি গাড়ি ডাম্পিং এবং ১১৮টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এই তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায়  সোমবার (১৮ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর রহমান।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD