Logo

হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা সিদ্দিক

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২৪:৪০
হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা সিদ্দিক
ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক এবার হত্যাকাণ্ডের আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক এবার হত্যাকাণ্ডের আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২০ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম গত ১২ আগস্ট সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোডে কিছু যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে। পরবর্তীতে তাকে রমনা থানার মাধ্যমে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD