Logo

রাজসাক্ষী হতে আবেদন করলেন পুলিশ সদস্য আফজালুল

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২৩:৫১
রাজসাক্ষী হতে আবেদন করলেন পুলিশ সদস্য আফজালুল
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক।

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক। তিনি মামলার আসামি ও আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তিনি এই আবেদন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে মামলায় সাবেক এমপি সাইফুলসহ মোট ১৬ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবারের দিন ধার্য করা হয়েছিল। প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ৫ জনকে হত্যা করে তাদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং গুরুতর আহত একজনকেও পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

নৃশংস এ ঘটনার পর গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD