Logo

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৫৫
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি অনলাইনভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল এস’-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সহকর্মী সোহেল রানা জানান, তরিকুল শিবলী নির্বাচনের খবর লাইভ সম্প্রচারের সময় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD