সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

সমাবেশকে ঘিরে তিনটি ট্রাকের ওপর এখন মঞ্চ নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজ শেষের দিকে। নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে
বিজ্ঞাপন
দলীয় নেতাকর্মীদের নামে নির্বিচারে হামলা, মামলা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে আজ রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এরই মধ্যে সমাবেশকে ঘিরে তিনটি ট্রাকের ওপর এখন মঞ্চ নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজ শেষের দিকে। নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা আব্দুস সালাম।
জেবি/ আরএইচ/








