Logo

বিএনপি জাতীয় চামচা দল: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২২, ১৪:২০
বিএনপি জাতীয় চামচা দল: কাদের
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ ১৪ দল। বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের চেয়ার গুনেছেন। সম্মেলনে ২২ হাজার নয়, ৭০ হাজার চেয়ার ছিল। আমি চ্যালেঞ্জ করলাম বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠার ৫০ বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রোববার (৩০ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নির্ধারিত ২২ হাজার চেয়ার পূরণ হয়নি।

বিজ্ঞাপন

কাদের বলেন, মির্জা ফখরুলকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ ১৪ দল। বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে একত্রিত করে বিএনপি নামক অপশক্তিকে মোকাবিলা করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে কাদের বলেন, শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। স্বাধীনতা বিরোধীদের হাতে আমরা পরাজিত হতে পারি না। আমরা খবর পেয়েছি, দুবাই থেকে টাকা (বিএনপির) আসে।

বিজ্ঞাপন

বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যা দিয়ে কাদের বলেন, খালেদা জিয়ার জন্য দেখার মতো একটা মিছিলও করতে পারেনি তারা।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD