Logo

সরকার পরিকল্পিতভাবে কৃষকদের কোমর ভেঙে দিয়েছে: মির্জা ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২২, ১৭:৩৬
সরকার পরিকল্পিতভাবে কৃষকদের কোমর ভেঙে দিয়েছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

‘রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত কৃষক দলের 'কৃষক সমাবেশে' তিনি বলেন পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করলে জনগণের উত্তাল তরঙ্গে সরকার ভেসে যাবে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

‘রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত কৃষক দলের 'কৃষক সমাবেশে' তিনি বলেন পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করলে জনগণের উত্তাল তরঙ্গে সরকার ভেসে যাবে আওয়ামী লীগ।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত কৃষক দলের 'কৃষক সমাবেশে' তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিএনপির মির্জা ফখরুল বলেন ,  বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে কৃষকদের কোমর ভেঙে দিয়েছে। কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পায় না। ডিজেলের দাম বেড়ে গেছে ৫০ গুণ। বিদ্যুতের দাম বেড়েছে ১০ গুণ। তাহলে এখন কৃষকরা কোথায় যাবে? তাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন , তিনি দুর্ভিক্ষের কথা বলেছেন। দুর্ভিক্ষতো আসবে, গত এক দশকে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণে। এখনো সময় আছে নিরাপদে প্রস্থান করুন। তা না হলে রেহাই নেই।

সমাবেশ থেকে ফিরে গিয়ে কৃষকদের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে এই সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

কৃষক দলের সাবেক সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকার কৃষকের জন্য কোনো কাজই করছে না। কৃষি কাজের সব উপকরণের দাম বাড়িয়েছে। অপর দি‌কে চাল-ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলেছে।

বিজ্ঞাপন

সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচি আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন প্রমুখ বক্তৃতা করেন।,

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD