Logo

৩০ ডিসেম্বর সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২২, ১১:৫০
৩০ ডিসেম্বর সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ
ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত লাগাতার কর্মসূচিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানানো হবে

বিজ্ঞাপন

আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি করবে তারা।

শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী ৩০ ডিসেম্বরকে কালো দিন বিবেচনায় নিয়ে সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ অতীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে। তাই ঢাকায় কেন্দ্রীয়ভাবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব এবং এখান থেকে গণমিছিল শুরু করব।

সরকার পতনের দাবিতে লাগাতার কর্মসূচি দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, এখন পর্যন্ত লাগাতার কর্মসূচিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানানো হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু আমরা গণতন্ত্র মঞ্চ নই, আজকে আরও অনেক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে যেতে ধারাবাহিকভাবে কর্মসূচি দেবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD