Logo

আ. লীগ একমাত্র দেশে গণতন্ত্রের চর্চা করে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২২, ১৪:০৯
আ. লীগ একমাত্র দেশে গণতন্ত্রের চর্চা করে: কাদের
ছবি: সংগৃহীত

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে তারা ২৪ তারিখ থেকে সরে গিয়ে ৩০ ডিসেম্বর তাদের কর্মসূচি নির্ধারণ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ

বিজ্ঞাপন

দেশে একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্রের চর্চা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। 

বিজ্ঞাপন

কাদের বলেন, আ. লীগের সম্মেলনে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। পরবর্তী নির্বাচনেও জনগণের পরামর্শ নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা ২৪ তারিখ থেকে সরে গিয়ে ৩০ ডিসেম্বর তাদের কর্মসূচি নির্ধারণ করায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ। 

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD