Logo

সংসদে উত্তালের মাঝে মুহূর্তেই ভাইরাল নাসীরুদ্দীনের স্ট্যাটাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৭:১৭
সংসদে উত্তালের মাঝে মুহূর্তেই ভাইরাল নাসীরুদ্দীনের স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বক্তব্য দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। বিশেষ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের এমপিরা এটি প্রতিবাদ হিসেবে সংসদ কক্ষ ত্যাগ করেন।

বিজ্ঞাপন

বিরোধী দলের বিক্ষোভের সময় ১১-দলীয় নির্বাচনী জোটের এমপিরা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তখন তাদের শান্ত করার চেষ্টা করেন। উল্লেখ্য, বিরোধী দলগুলোর পূর্বেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি ছিল।

এই উত্তাল পরিস্থিতির মাত্র কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ফেসবুকে পোস্ট করেন ঝাঁঝালো স্ট্যাটাস, “চুপ্পুর দুই গালে, জুতা পড়ুক তালে তালে!”।

বিজ্ঞাপন

স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়। পোস্টের মাত্র ২০ মিনিটের মধ্যে ৫০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে এবং নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু এক ব্যক্তির রঙিন মন্তব্য নয়, বরং দেশের রাজনৈতিক উত্তেজনা এবং সংসদে বিরোধী দলের অসন্তোষের প্রতিফলন। এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া গণমাধ্যম ও নেটিজেনদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার কারণে রাষ্ট্রীয় ইভেন্টগুলো অনলাইনে তাত্ক্ষণিকভাবে ট্রেন্ডে চলে আসে।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD