Logo

জাকের পার্টি ঢাকা মহানগর উত্তর ছাত্রফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৩, ১০:৪৮
জাকের পার্টি ঢাকা মহানগর উত্তর ছাত্রফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ও মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

বিজ্ঞাপন

জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৩ উপলক্ষে ও মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর পল্লবী ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জাকের পার্টির ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে জাকের পার্টির ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট  পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রবি বলেন, একটি আদর্শ ও সুশৃঙ্খল  জাতি গঠনে ইসলামি মূল্যবোধে ব্যক্তি, রাষ্ট্র, সমাজ ও পারিবারিক জীবন পরিচালিত করতে হবে। সে লক্ষ্যে  আগামী ১৮-২১ ফ্রেরুয়ারি জাকের পার্টির বিশ্ব মহা সম্মেলনে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।

সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন- জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. কায়সার হামিদ, জাকের পার্টির প্রেস উপ-সচিব আব্দুল লতিফ খান যুবরাজ, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী রাশিদুল হাসান রাশেদ, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান বিশ্বাস, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক তারেক সিকদার, ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেনসহ প্রমুখ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD