Logo

নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৩, ১৯:২৯
নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল
ছবি: সংগৃহীত

গ্রেফতার, হত্যা ও কারাগারে নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হবে। তিনি বলেন, গ্রেফতার, হত্যা ও কারাগারে নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না। 

সোমবার (৯ জানুয়ারি) কারামুক্ত হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, অত্যাচার যতো বেশি করবে তত বেশি মানুষ ফুঁসে উঠবে। আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করবে। আন্দোলন আরও তীব্র করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আল্লাহর রহমতে ও আপনাদের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকে শুধু দু’জন বেরিয়ে এসেছি। এখনও আমাদের হাজারও নেতাকর্মী কারাগারে রয়েছেন। তারা অমানবিক কষ্ট শিকার করছেন। তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। 

বিএনপির পিছু হটবার আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের শুধু সামনে এগিয়ে চলতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব। 

বিজ্ঞাপন

খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আপনাদের চাপের মুখে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হবেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD