Logo

বিএনপির মূল উদ্দেশ্য দেশবিরোধী ষড়যন্ত্র করা: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
বিএনপির মূল উদ্দেশ্য দেশবিরোধী ষড়যন্ত্র করা: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মূল উদ্দেশ্য দেশবিরোধী ষড়যন্ত্র করা। দেশের ভাবমূর্তি নষ্ট ও বিদেশী সাহায্য বন্ধের সুপারিশের ...

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মূল উদ্দেশ্য দেশবিরোধী ষড়যন্ত্র করা। দেশের ভাবমূর্তি নষ্ট ও বিদেশী সাহায্য বন্ধের সুপারিশের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বিচার হওয়া উচিৎ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সার্চ কমিটি নিয়ে বিএনপির মন্তব্য সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সদস্য নিয়ে বিএনপির বিরূপ মন্তব্য করার সুযোগ নেই। এই সরকারের অধীনে নির্বাচনে না যেতে পুরানো রাজনীতি শুরু করছে তারা।

বিজ্ঞাপন

দেশের অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘এই সরকারের আমলে দেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু এমনি এমনিই হয়নি। সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের ফলেই হয়েছে। সরকার যা করেছে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে করেছে।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD