Logo

আমরা খেলতে চাই: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮:৪১
আমরা খেলতে চাই: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

অন্যরা কে খেলবে বা খেলবে না সেটা যারা খেলতে যাবে তাদের দেখার দায়িত্ব না নির্বাচনের খেলার মাঠে আমরা একটা দল, বিএনপিও একটা দল

বিজ্ঞাপন

বিএনপিকে নির্বাচনি ভীতি পেয়ে বসেছে। এটি স্বাভাবিক, কারণ ২০০৮ সালের নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে অংশ নিয়ে বিএনপি মাত্র ২৯টি আসন পেয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) মিন্টো রোডে সরকারি বাসভবনে আগত দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচন তারা বর্জন করে আসলে গণতন্ত্রটাকেই প্রতিহত করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে ডান-বাম, অতিডান-তালেবান সবাইকে নিয়ে বিরাট মোর্চা ঐক্য করে পেয়েছিল ৬টি আসন। এখন যাদেরকে নিয়ে ঐক্য করেছে তারা যখন প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে, তখন যত না লোক থাকে তার চেয়ে বেশি থাকে সাংবাদিক। সে জন্য নির্বাচন ভীতি তাদেরকে পেয়ে বসেছে। 

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আমি আশা করবো তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে বিএনপি এখন হাঁটা শুরু করেছে, দেখা যাক তারা ক’বছর হাঁটে।’

তিনি বলেন, নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। সমস্ত দল যাতে অংশগ্রহণ করে সে জন্য কমিশন উদ্যোগ গ্রহণ করবে। খেলায় আয়োজকরা নিশ্চিত করে কারা কারা খেলতে আসবে। অন্যরা কে খেলবে বা খেলবে না সেটা যারা খেলতে যাবে তাদের দেখার দায়িত্ব না। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনের খেলার মাঠে আমরা একটা দল, বিএনপিও একটা দল। আমরাও চাই তারা অংশগ্রহণ করুক। আমরা ওয়াকওভার চাই না, আমরা খেলতে চাই, খেলে গোল দিয়ে জিততে চাই এবং দল হিসেবে আহ্বান জানাই, বিএনপিসহ সব রাজনৈতিক দল যেন আগামী নির্বাচনে অংশ নেয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD