Logo

বিএনপির লক্ষ্য শেখ হাসিনাকে হটানো: ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৩, ১০:৪৯
16Shares
বিএনপির লক্ষ্য শেখ হাসিনাকে হটানো: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

খুব বেশি গরম পড়বে, বলবে দোষ আওয়ামী লীগের হঠাৎ খুব বেশি শীত হলে দোষ আওয়ামী লীগের হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের

বিজ্ঞাপন

ক্ষমতায় যাওয়া নয়, বিএনপির লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানো বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবস্থান একটা। তাদের অবস্থান ক্ষমতায় যাওয়া নয়, তাদের অবস্থান শেখ হাসিনাকে হটানো। ক্ষমতায় যাওয়া তাদের লক্ষ্য নয়।

বিজ্ঞাপন

‘এখন সর্বশেষ আমি যতটুকু জানি যতটুকু বুঝি রাজনীতি, বিএনপির এখন লক্ষ্যই হচ্ছে একটা, সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতার মঞ্চ থেকে হটানো। তারা ক্ষমতায় যাবে— এ নিয়ে তাদের মাথাব্যথা নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল যেভাবে বলছেন তাতে মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি গরম পড়বে, বলবে দোষ আওয়ামী লীগের। হঠাৎ খুব বেশি শীত হলে দোষ আওয়ামী লীগের। হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের। তারপর বলবে যে বাংলাদেশে বজ্রপাতে এত লোকের মৃত্যু, এটাও দোষ আওয়ামী লীগের। এটা বিএনপি বলতে পারে। বিএনপির মুখে কোনো কিছু বাধে না।’

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD