সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবীর হোসেন মারা গেছেন

অসুস্থতার কারণে তিন দিন আগে তিনি হাসপাতলে ভর্তি হন তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন
বিজ্ঞাপন
সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
বুধবার (৩ মে) বিকেল তিনটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বিএনপি নেতা কবীর হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তার মরদেহ রামেক হাসপাতালে রয়েছে।
বিজ্ঞাপন
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, অসুস্থতার কারণে তিন দিন আগে তিনি হাসপাতলে ভর্তি হন। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও বলেন, তার এক মেয়ে বিদেশে থাকেন। তিনি আসার পরে জানাজার বিষয়ে সিদ্ধান্ত হবে। তাই আগামি শুক্রবার (৫ মে) পর্যন্ত তার মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হবে।








