Logo

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে : তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৩, ০২:৫৩
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে : তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একটি গোষ্ঠী দেশের এই উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (১১ মে) ঢাকা থেকে রওনা হয়ে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে যাত্রাবিরতিকালে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে। 

বিজ্ঞাপন

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এবং দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে স্থানীয় নেতাদের মধ্যে মঈন উদ্দিন প্রমুখ সভায় যোগ দেন।

জেবি/ আরএই্চ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD