Logo

সরকারের বিদায়ের ধ্বনি শুনতে পাচ্ছি: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৩, ০১:৪১
সরকারের বিদায়ের ধ্বনি শুনতে পাচ্ছি: রিজভী
ছবি: সংগৃহীত

কেন সাইফুল আলম ২৪ ঘণ্টা লকাপে রাখা হয় জেলখানাই তো একটা লকাপ আবার জেলের মধ্যেই নিষ্ঠুর জেল

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারিদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এ সরকারের বিদায়ের ধ্বনি বাজছে সেটি শুনতে পাচ্ছি।

শুক্রবার (১২ শে) প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, সেদিন কোর্টে হাজিরা দিতে গিয়ে সাইফুল আলম নীরবের সাথে দেখা হলো। শুধুমাত্র এই কথাই বললো, ‘রিজভী ভাই আমাকে ২৪ ঘণ্টা লকাপে রাখা হয়।’ কেন সাইফুল আলম ২৪ ঘণ্টা লকাপে রাখা হয়? জেলখানাই তো একটা লকাপ। আবার জেলের মধ্যেই নিষ্ঠুর জেল। 

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রীর এমন মন্তব্যের জবাবে রিজভী বলেন, বিদেশের সাথে আপনাদের শত্রুতা কেন। বারবার বিভিন্ন দেশ বলছে, স্বচ্ছ নির্বাচন দিতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। তাহলে পররাষ্ট্রমন্ত্রী আপনার কথার মধ্যে ইঙ্গিত বহন করে, যে আপনাদের উদ্দেশ অশুভ।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD