Logo

আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত আছে : তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৩, ০৭:২২
আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত আছে : তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুকে যখন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল তখন তাকে হত্যা করা হয়েছিল

বিজ্ঞাপন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ প্রস্তুত আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে। আর এ দেশে ‘পঁচাত্তর’ সৃষ্টি করতে দেওয়া হবে না। নেতাকর্মীদের বলব যে হাতে বোমা আনবে সেই হাত পুড়িয়ে দিতে হবে।

সোমবার (২২ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সময়েও অনেক ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধুকে যখন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল তখন তাকে হত্যা করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার বিরোধীরা, দেশবিরোধীরা, দেশের উন্নয়নবিরোধীরা, তারা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আজকে তাকে হত্যা করতে চায়, যেটি বিএনপির রাজশাহীর জেলা আহ্বায়ক মুখ ফসকে বলে ফেলেছেন।

বিজ্ঞাপন

বিএনপির কারণে মানুষ এমনকি মার্কিন দূতাবাসও আতঙ্কিত উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আজকে যে হত্যার রাজনীতি করছে, হত্যার হুমকি দিচ্ছে, পুলিশের ওপর হামলা পরিচালনা করছে এবং গাড়িঘোড়া ভাঙচুর করছে, এতে সাধারণ মানুষ আতঙকিত, মার্কিন দূতাবাসও আতঙ্কিত হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, দেশে বিএনপির আতঙ্কের এই খেলা আর খেলতে দেওয়া যাবে না, আমাদেরকে রাজপথে থাকতে হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবহমান। যে রক্ত আপস জানে না, যে রক্ত ‘রক্তচক্ষু’কে উপেক্ষা করে এগিয়ে চলে, তিনি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD