Logo

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৩, ০১:০১
প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন হিরো আলম
ছবি: সংগৃহীত

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী হিরো আলম  প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

বিজ্ঞাপন

প্রার্থিতা ফিরে পেয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম  গণমাধ্যমকর্মীদের বলেন, “আমি নিরাশার কথা বলেছিলাম। তবে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে এখন আস্থা তৈরি হলো। সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এর আগের নির্বাচনে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবার সে পর্যন্ত যেতে হয়নি। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি আনন্দিত। শেষ পর্যন্ত লড়ে যেতে চাই। এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয় নিয়ে আমি আশাবাদী।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তফসিল অনুসারে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই। উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD