Logo

২৭ জুলাইয়ের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ বললেন রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ০১:৫৭
২৭ জুলাইয়ের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ বললেন রিজভী
ছবি: সংগৃহীত

মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন।

বিজ্ঞাপন

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত ২৭ জুলাইয়ের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে  জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ জুলাই)  দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, “মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। সবাই উৎসবমুখর মনোভাব নিয়ে আসতে শুরু করেছেন। ২৭ জুলাইয়ের মহাসমাবেশ শান্তিপূর্ণ, সফল ও সার্থক হবে। সমাবেশে দেশের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “মহাসমাবেশ নয়াপল্টনে হাবে নাকি সোহরাওয়ার্দী উদ্যানে হবে সেটি জানতে আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এ বিষয়ে জানব। তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে।”

বিজ্ঞাপন

রিজভী বলেন, “বিএনপি মনে করে বর্তমান সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যা ২০১৪ সালে এবং ২০১৮ সালের নির্বাচনে প্রমাণিত হয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD