Logo

প্রধান প্রতিপক্ষকে রাজনীতি থেকে সরাতে ফরমায়েশি রায়: বিএনপি মহাসচিব

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ০৫:২০
প্রধান প্রতিপক্ষকে রাজনীতি থেকে সরাতে ফরমায়েশি রায়: বিএনপি মহাসচিব
ছবি: সংগৃহীত

বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সরকার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য ফরমায়েশি রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “ফরমায়েশি এই রায় জনগণ প্রত্যাখান করেছে। এসব করে জনগণের আন্দোলন দমানো যাবে না। গণআন্দোলনের মুখে এই স্বৈরাচারী সরকারকে বিদায় নিতেই হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া সাজা হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ।”

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, “ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সরকার তার কোনো প্রতিপক্ষ রাখতে চায় না। সেজন্য ফরমায়েশি রায় দেয়া হয়েছে। বিচারবিভাগকে ব্যবহার করে সরকার নীল নকশার বাস্তবায়ন করছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে বিএনপির এক দফার আন্দোলনে, সেটাকে নসাৎ করতে এই সাজানো রায় ‌দেয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয়করণ করে প্রতিটি রায় ফরমায়েশি-ভাবে দেয়া হচ্ছে। রাজনৈতিক ঈর্ষায়, প্রতিহিংসায় টার্গেট করেছেন প্রধানমন্ত্রী, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসব করে জনগণের আন্দোলন দমানো যাবে না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD