Logo

বিএনপি-জামায়াতের আমলে কোনও উন্নয়নই হয়নি: দীপু মনি

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ০১:৫৮
বিএনপি-জামায়াতের আমলে কোনও উন্নয়নই হয়নি: দীপু মনি
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে তাদের কাছে কেউ চায়নি।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন কোনও উন্নয়নই হয়নি। শনিবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে তাদের কাছে কেউ চায়নি। কারণ জনগণ জানেই পাবে না। তারা যখন ক্ষমতায় ছিল কোনো উন্নয়নই হয়নি। কারণ, এখন এসে তাদের এমপি-মন্ত্রীর বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদের করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে। শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি হওয়ার কারণ তিনি মানুষকে বারবার দেন। তিনি দিচ্ছেন ও দেওয়ার সক্ষমতা রাখেন বলে মানুষ চায় তার কাছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। এখানে আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে। নদী ভাঙন থেকে রক্ষা পেতে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আজকের সভায় পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনের যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছে, তা দেখেছি। বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে তারা যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন এ জন্য ধন্যবাদ। আমি এসব বিষয়গুলো অবগত এবং মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। আমি আবারও চাঁদপুরের নদী ভাঙন প্রতিরোধের প্রকল্পগুলো নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলব।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD