Logo

প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না, সংসদও বিলুপ্ত হবে না বললেন কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ০৫:২৩
প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না, সংসদও বিলুপ্ত হবে না বললেন কাদের
ছবি: সংগৃহীত

“বিএনপির এক দফা খাদে পড়ে গেছে, তাদের পদযাত্রা মরণযাত্রায় ছটফট করছে।

বিজ্ঞাপন

কোনো অবস্থায়ই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন না, সংসদও বিলুপ্ত ঘোষণা করা হবে না। আর তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির এক দফা খাদে পড়ে গেছে, তাদের পদযাত্রা মরণযাত্রায় ছটফট করছে। বিএনপি রাজনীতিতে সহাবস্থান করার জন্য সবধরনের দরজা জানালা বন্ধ করে দিয়েছে। তাদের সঙ্গে ভোটের মাঠে খেলা হবে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না, সংসদও বিলুপ্ত হবে না। আর তত্ত্বাবধায়ক সরকারও এ দেশে হবে না। চাইলে নির্বাচনে আসুন, নইলে নয়। নির্বাচনে না এসে শত্রুতা ও নেতিবাচক রাজনীতির জন্য আপনাদেরকে আজীবন বিরোধী দল হিসেবে থাকতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “শুধু বাংলাদেশের নির্বাচন নিয়েই বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে। এ বছর পৃথিবীর ২২টি দেশে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছে না। পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশেই চুন থেকে পান খসলেই ভিসা নীতির কথা বলে। বিএনপি এটার সুবিধা নেওয়ার চেষ্টা করে। দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না। দেশে গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের আরও বলেন, “সকল ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কীভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে? আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর্জালা। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে। তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে কিন্তু প্রস্থ কমেছে। বিএনপি জানে নির্বাচনে তাদের কী দশা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে এ দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD