Logo

বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির লাভ হয়নি: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৩, ০৬:২৮
বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির লাভ হয়নি: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবে অনুষথিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনো লাভ হয়নি। তাই এখন দলটির নেতারা ভিন্ন সুরে কথা বলছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে অনুষথিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, “কানাডার আদালত পরপর ৫ বার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের সঙ্গে বিদেশিরাও নেই, দেশের জনগণও নেই। বিদেশে লবিস্ট নিয়োগ করে তারা বিবৃতি আনে। মার্কিন কংগ্রেসম্যানদের কাছে দেশটির দেওয়া বিবৃতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তারা বলেছেন, এ বিষয়ে কিছু জানেন না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছিলেন। বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যের কুশীলব কারা ছিল, তা উন্মোচন করা এখন সময়ের দাবি। তা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর প্রকৃত ইতিহাস অধরাই থেকে যাবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তখন এগিয়ে যাওয়া দেশকে পিছিয়ে দিতে নানামুখী ষড়যন্ত্র চলছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, “জঙ্গি আটকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের আন্দোলন ভিন্ন খাতে নিতে এসব অভিযান চালানো হচ্ছে। এর আগে খালেদা জিয়াও এমন কথা বলেছিলেন। এতে বোঝা যায়, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। যেমন তাদের দলের চেয়ারপারসন তেমন ভাইস প্রেসিডেন্ট। যারা জঙ্গিদের লালন-পালন করে তাদের কোনো বিদেশি রাষ্ট্র সমর্থন দেয় না।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD