Logo

নির্বাচনের আগে মাঠ খালি করছে সরকার বললেন ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৩, ০৫:০৯
নির্বাচনের আগে মাঠ খালি করছে সরকার বললেন ফখরুল
ছবি: সংগৃহীত

বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনের আগে সরকার মাঠ খালি করছে। এজন্য তারা দেশজুড়ে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রবিবার (২০ আগস্ট) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, “ছাত্রদলের ছয় নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। ডিবিপু লিশ ব্রিফিং করে বলেছে বিএনপি নির্বাচনকে বানচাল করতে অস্ত্র জমা করছে। এখন পুলিশের লোকজনও রাজনৈতিক ভাষায় কথা বলছে। হবিগঞ্জে জিকে গউসের বাসায় নেতাকর্মীরা আশ্রয় নিলে সেখানেও পুলিশ গুলি করেছে। আহতদের হাসপাতালে যেতেও বাধা দেওয়া হয়েছে। ছাত্রদলের নেতাদের নিয়ে পুলিশের বক্তব্য সম্পূর্ণ বানোয়াট। এগুলো ডাহা মিথ্যা।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দেশের পরিস্থিতি প্রতিদিন জটিল থেকে জটিলতর হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতিতে এটা ইঙ্গিত দেয় যে, যেভাবেই হোক তারা বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে আবার ক্ষমতায় যাবে। এটাই তারা করছে। অবৈধ সরকারের নির্দেশে পুলিশ এসব করছে। আমরা বারবার বলেছি দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য বাহিনী একইভাবে কাজ করছে। আমাদের কাছে তথ্য আছে প্রয়োজনে আমরা দেখাবো। দেশের বিচারপতিদের বলা হচ্ছে দ্রুত সাজার রায় দেওয়ার জন্য। তারা এখন পুরো মাঠ খালি করতে চাচ্ছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “সামনের দিনে রাজনৈতিক পরিস্থিতি আরও সহিংসতার দিকে যাচ্ছে কি না সেটা সরকার কী চায় তার ওপর নির্ভর করবে। আমরা যে দাবি করেছি সরকারকে সেই দাবি বাস্তবায়ন করতে হবে। সরকার সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করছি।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD