Logo

বিএনপির শীর্ষ নেতাদের সিঙ্গাপুর গমন, যা বললেন রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৩, ২২:০২
বিএনপির শীর্ষ নেতাদের সিঙ্গাপুর গমন, যা বললেন রিজভী
ছবি: সংগৃহীত

এগুলো খামোখা কথা। তারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুতর অসুস্থ। তাই চিকিৎসা করাতে গেছেন।

বিজ্ঞাপন

শুধুমাত্র চিকিৎসার জন্য দলের বয়োজ্যেষ্ঠ নেতারা সিঙ্গাপুর গেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্বিবদ্যালয়ের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সরকারের বিরুদ্ধে কোনো 'ষড়যন্ত্র' করতে সিঙ্গাপুর গেছেন এমন অভিযোগ করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন, “এগুলো খামোখা কথা। তারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুতর অসুস্থ। তাই চিকিৎসা করাতে গেছেন।”

বিজ্ঞাপন

রিজভী বলেন, “আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন তিনি তো গুরুতর অসুস্থ হয়ে এক মাস আগে সেখানে গেছেন। আমাদের মহাসচিব মহোদয়ও নিয়মিত সিঙ্গাপুর চিকিৎসা নেন। মির্জা আব্বাসও নানা জটিল রোগে ভুগছেন। তিনি চিকিৎসা নিতে সেখানে গেছেন। তা হলে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে কেন? তাদের কী উন্নত চিকিৎসা করার অধিকার নেই?”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD