Logo

বঙ্গবন্ধুকন্যা আমাদের পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০১
বঙ্গবন্ধুকন্যা আমাদের পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

পূর্ব পৃথিবীর সূর্য বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুকন্যা আমাদের পূর্ব পৃথিবীর সূর্য বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গত ৪৮ বছরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। সবচেয়ে সৎ ও দক্ষ, সবচেয়ে দক্ষ প্রশাসক, সবচেয়ে দক্ষ কূটনীতিক, সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা ক্রাইসিসের মধ্যে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারেন।,

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, গত ৪৮ বছরে সবচেয়ে সৎ পলিটিশিয়ানের নাম শেখ হাসিনা। গত ৪৮ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, ৪৮ বছরে সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। গত ৪৮ বছরে বাংলাদেশের সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা।,

ওবায়দুল কাদের বলেন, ‘রক্তাক্ত বিদায়ের ৪৮ বছর পর এখনো তুমি (বঙ্গবন্ধু) বাংলার তারুণ্যের হিমালয়। যত দিন বাংলার সূর্য উদয় হবে, পাখিরা গান গাইবে, যত দিন নদীর কলতান থাকবে, পাখির কলরব থাকবে তত দিন এই সোনার বাংলায়, পলাশের বাংলায় মাঝি-মাল্লার ভাটিয়ালি গানে, লালনের দোতারায় তুমি থাকবে।,

বিজ্ঞাপন

তোমার বীরত্ব এই বাংলার মাটি থেকে কেউ মুছে ফেলতে পারবে না। এর আগে পৌনে তিনটায় জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে ছাত্র সমাবেশ শুরু হয়। পরে ১৫ আগস্ট নিহত সব শহীদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শেখ হাসিনাকে ব্যাজ পরিয়ে দেন ছাত্রলীগ নেত্রীরা। এরপর ছাত্রলীগ প্রকাশিত ‘মাতৃভূমি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD