বিভিন্ন প্রকল্প থেকে খালেদা জিয়া ও তার ছেলে টাকা খেতেন বললেন আইনমন্ত্রী

দেশের মানুষকে আগে মিসকিন বলা হতো, বলা হতো তলাবিহীন ঝুড়ি।
বিজ্ঞাপন
পদ্মা সেতুতে যখন বিশ্ব ব্যাংকসহ অন্য সাহায্য সংস্থাগুলো বলেছে টাকা দেবে না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের টাকায় সেই সেতু করেছেন। এমনটাই বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আনিসুল হক বলেন, “দেশের মানুষকে আগে মিসকিন বলা হতো, বলা হতো তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। আপনাদের মর্যাদা এনে দিয়েছেন তিনি।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “ক্ষমতায় থাকাকালে উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন প্রকল্প থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে টাকা খেতেন। তিনি মনে করেছিলেন শেখ হাসিনাও ওই রকম। কিন্তু শেখ হাসিনা ওই রকম না। শেখ হাসিনা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। সেভাবেই কাজ করেন তিনি।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








