Logo

ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৩, ২২:৪৭
ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম
ছবি: সংগৃহীত

বেলা ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্রীয় কমিটির একজন নেতাকে সঙ্গে নিয়ে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন সাদ্দাম।

বিজ্ঞাপন

ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে গিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্রীয় কমিটির একজন নেতাকে সঙ্গে নিয়ে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন সাদ্দাম।

বিজ্ঞাপন

জানা যায়, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্বনির্ধারিত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে,  কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে পিটিয়েছেন পুলিশের রমনা বিভাগের সাবেক এডিসি হারুন অর রশিদ। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগের এ দুই নেতাকে পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

পরে  এডিসি হারুনকে ডিএমপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এপিবিএনে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD