Logo

নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৩, ২১:৪৭
নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে: ফখরুল
ছবি: সংগৃহীত

এক দফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সকল গণতান্ত্রিক শক্তি এক জোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে  হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) এক দফা দাবিতে কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “আজকে ডিমের ডজন ১৫০ টাকা, বাচ্চাদের খাওয়াতে পারি না। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না এবার নির্ধারণ হবে। আমাদের দাবি একটাই, আমরা ভোট দিতে চাই। এই রোডমার্চের মাধ্যমে সরকারকে জানিয়ে দিচ্ছি, পদত্যাগ করতে হবে। নাহলে জনগণ জানে কীভাবে ক্ষমতা থেকে সরাতে হবে।”

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশে তিনি  আরও বলেন, “লাফিয়ে লাফিয়ে স্লোগান দিলে হবে না, রজপথ দখলে রাখতে হবে। বন্ধুরা, বাবারা, ছোট ছোট ভাইয়েরা আমাদের জেগে উঠতে হবে। রাজপথ দখল করে সরকার হটাতে হবে।”

বিজ্ঞাপন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD