Logo

বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু, কাল হরতাল

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৩, ২১:৩৩
বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু, কাল হরতাল
ছবি: সংগৃহীত

একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি সমমনা দলগুলোর অষ্টম দফায় ডাকা সারাদেশে অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে আজ। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে।

বিএনপি জানায়, ২৯ নভেম্বর ভোর ছয়টা থেকে পরের দিন ৩০ নভেম্বর ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অষ্টম দফার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘণ্টার অবরোধ কর্মসূচি। আর বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, ‘ডন টু ডাস্ক’ হরতাল পালন করবে বিএনপি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অষ্টম দফা অবরোধের সমর্থনে মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মশাল বিক্ষোভ করেছে। এছাড়া কালীগঞ্জসহ বিভিন্ন জায়গায় মিছিলের খবর পাওয়া গেছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD