Logo

ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ করবে আ.লীগ

profile picture
জনবাণী ডেস্ক
৩ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫০
ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ করবে আ.লীগ
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আগামী ১০ ডিসেম্বর  আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশে করবে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD