Logo

কৃষিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, কোনো প্রস্তাব দেয়া হয়নি : কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২৩, ০২:১৭
কৃষিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, কোনো প্রস্তাব দেয়া হয়নি : কাদের
ছবি: সংগৃহীত

গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে, তা কখনো সঠিক হতে পারে না

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রীর দেওয়া বক্তব্য ব্যক্তিগত মতামত।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস কানফারেন্সে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়, আ. লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে, তা কখনো সঠিক হতে পারে না। বিএনপিকে এ ধরনের প্রস্তাব সরকার ও দল দেয়নি।

নির্বাচন নিয়ে ৪০ বুদ্ধিজীবীর বিবৃতির সমালোচনা করে তিনি বলেন, আগুন সন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন, তারা বিএনপির দালাল। এ বুদ্ধিজীবীরা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে এ পর্যন্ত ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে, প্রার্থী সংখ্যা ১ হাজার ৮৮৬। স্বতন্ত্র ৩৫৭ জন। নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি চলছে। আগামী ২৭ ডিসেম্বর দলের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বিএনপি নেতা মঈন খানের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ জানুয়ারি সারা বাংলাদেশের দিকে একটু নজর দেবেন, ভোটকেন্দ্রের দিকে একটু তাকাবেন, তাহলে বুঝতে পারবেন দেশজুড়ে মানুষ ভোট দেওয়ার জন্য কতটা উন্মুখ হয়ে আছে। বিএনপির আন্দোলনকে মানুষ বিশ্বাস করে না। আগামী পাঁচ বছরও তারা আন্দোলনের ডাক দিয়ে যাবে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD