Logo

নতুন নির্বাচনের দাবিতে ২ দিনের কর্মসূচি দিল বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারি, ২০২৪, ২৪:৩৬
নতুন নির্বাচনের দাবিতে ২ দিনের কর্মসূচি দিল বিএনপি
ছবি: সংগৃহীত

গেল ২৮ অক্টোবর সংঘর্ষের ৭১ দিন পর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আগামীকাল মঙ্গল ও বুধবার দুই দিনের গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রেস কনফারেন্সে ভোটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।

বিজ্ঞাপন

গেল ২৮ অক্টোবর সংঘর্ষের ৭১ দিন পর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রেস কনফারেন্সে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “জনগণ আওয়ামী লীগের একচেটিয়া ভোট বর্জন করেছে৷ ডামি পর্যবেক্ষকেরা নির্বাচনের সাফাই গাইলেও জনগণ একচেটিয়াভাবে ভোট বর্জন করেছে।”

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি ৪ দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়ে আসছে দলটি।

বিজ্ঞাপন

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার (২ জানুয়ারি) থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বিএনপি। সবশেষ নির্বাচনকে কেন্দ্র করে ৪৮ ঘণ্টার হরতাল পালন করে দলটি। এবার ভোটের পরের কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD