Logo

স্ত্রীর জন্য জাপাকে বিক্রি করেছেন জিএম কাদের: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারি, ২০২৪, ০৩:৩২
স্ত্রীর জন্য জাপাকে বিক্রি করেছেন জিএম কাদের: রিজভী
ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

বিজ্ঞাপন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বলেছেন, ‘স্ত্রীর জন্য জিএম কাদের গোটা দলকে (জাতীয় পার্টি) বিক্রি করে দিয়েছেন।’

সোমবার (১৫ জানুয়ারি)  দুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিজভী বলেন, “ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া গৃহবন্দী। সরকারের পথের কাঁটা বলেই গত ছয় বছর ধরে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “পরিকল্পিতভাবে বিরোধীদলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার। এর মধ্যেও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD