Logo

নির্বাচন ব্যর্থ করতে চেয়ে বিএনপি ব্যর্থ হয়েছে: পাট ও বস্ত্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৪৮
নির্বাচন ব্যর্থ করতে চেয়ে বিএনপি ব্যর্থ হয়েছে: পাট ও বস্ত্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

“তারা নির্বাচন বানচালের চক্রান্ত করে দেশবিরোধী কাজ করেছে। নির্বাচনে জনগণ বিপুল সাড়া দিয়ে তাদের লালকার্ড দেখিয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি জাতীয় নির্বাচনকে ব্যর্থ করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, “তারা নির্বাচন বানচালের চক্রান্ত করে দেশবিরোধী কাজ করেছে। নির্বাচনে জনগণ বিপুল সাড়া দিয়ে তাদের লালকার্ড দেখিয়েছে। তারা ব্যর্থ হয়েছে।”

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত যতোই দেশবিরোধী ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে আওয়ামী লীগ।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD