নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস কনফারেন্সের এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৯ মার্চ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (৬ মার্চ) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস কনফারেন্সের এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের বৈঠক
বিজ্ঞাপন
রিজভী বলেন, “বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সুপেয় পানি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্ষমতায় যাওয়ার পর জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আনতে পারেনি। দুর্নীতি ঢাকতে জ্বালানি খাতে ইনডেমনিটি জারি করা হয়েছে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “নিজেদের পকেটে ঢোকানোর জন্য কুইক রেন্টালের মাধ্যমে ক্যাপাসিটি চার্জের নামে টাকা লোপাট করা হচ্ছে। জ্বালানি আমদানির নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। রমজানের সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণের দাম বাড়ানো হচ্ছে।”
বিজ্ঞাপন
রিজভী বলেন, “বরই দিয়ে ইফতার করার পরামর্শ মুসলমানদের সঙ্গে রসিকতা। সরকারের মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করছেন।”
জেবি/এসবি








