Logo

বাজেট নিয়ে শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৪, ২৪:৩২
বাজেট নিয়ে শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ
ছবি: সংগৃহীত

বিরোধীরা যা বলছে শনিবার তাদের জবাব দেব

বিজ্ঞাপন

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার (৮ জুন) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ। একইসাথে বিরোধীদের প্রতিক্রিয়ার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকের প্রসঙ্গটা অন্য দিকে নেবেন না। বাজেট নিয়ে শনিবার প্রতিক্রিয়া দেব। বৃহস্পতিবার (৬ জুন) আমি একটা প্রতিক্রিয়া দিয়েছি। বার বার প্রতিক্রিয়া দেওয়া ঠিক না। বিরোধীরা যা বলছে শনিবার তাদের জবাব দেব।

বিজ্ঞাপন

এ সময় ৬ দফার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই ৬ দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর আহ্বানে ১৯৬৬ সালের ৭ জুন দেশজুড়ে হরতাল পালিত হয়। সেই হরতালে তেজগাঁওয়ের শ্রমিক নেতা মনু মিয়াসহ সারাদেশে বেশ কয়েকজন শাহাদৎ বরণ করেন। ঘটনার পরম্পরায় ৬ দফার ভিত্তিতে ১১ দফা শুরু হয়। আর যার প্রেক্ষিতে স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছে। এ কারণে ছয় দফার গুরুত্ব অনেক বেশি।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, স্বাধিকার-সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে এই শোক দিবস ৭৫-এর পর নিষিদ্ধ করে দেওয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা ৭৫ এর খুনের জন্য দায়ী। তারা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী আরও বলেন, ১৯৬২ সালে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো ধরনের নিরাপত্তা ছিল না। এই ৬ দফা দাবী আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে। অথচ ১৯৭৫ সালের পর ৭ জুন, ৭ মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দেওয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা দেশের স্বাধীনতা স্বীকার করে না।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শিরোনামে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশের ইতিহাসে এটি ৫৩তম জাতীয় বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের ৬ মেয়াদের ২৬তম বাজেট ঘোষণা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD