Logo

দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ করেছে শেখ হাসিনা: কাদের সিদ্দিকী

profile picture
জনবাণী ডেস্ক
২ অক্টোবর, ২০২৪, ০৫:৪৫
দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ করেছে শেখ হাসিনা: কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত

এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অন্ধকার।

বিজ্ঞাপন

বিগত ১৬/১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না বলে মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,  এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান কাদের সিদ্দিকী। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী  বলেন, “এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে আইন কানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD