Logo

যমুনায় বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদল

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ২৪:৫৭
যমুনায় বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

দুপুর ২টার পরে মির্জা ফখরুল ইসলামসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা যমুনায় প্রবেশ করেন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদল।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টার পরে মির্জা ফখরুল ইসলামসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা যমুনায় প্রবেশ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৬ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

জানা যায়, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD