Logo

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে: অপর্ণা রায়

profile picture
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৫, ০৭:২৮
সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে: অপর্ণা রায়
ছবি: সংগৃহীত

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে: অপর্ণা রায়

বিজ্ঞাপন

বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জলশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা  রায় দাস বলেন, অনেক অত্যাচার হয়েছে , অনেক লুটপাট হয়েছে , অনেক অর্থ পাচার হয়েছে, আর নয়। এবার দেশ গড়ার পালা । সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।

নড়াইল জেলার নিশিনাথ তলা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের নড়াইল জেলা সম্মেলন উপলক্ষে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, কারো প্ররোচনায় বা কারো পাতা ফাঁদে পা না দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আগামী দিনে এ দেশ গঢতে কাজ করতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনোই সংখ্যায় কম ধর্মের লোকেরা সংখ্যালঘু নয়।এদেশে সবারই সমান অধিকার। সবাই বাংলাদেশী।

বিজ্ঞাপন

অশোক কুমার কুন্ডু সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমলেন্দু দাস অপু, নড়াইল জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সুরঞ্জন ঘোষ, দুলাল সাহা, সুভাষ চন্দ্র দাস, মানিক লাল ঘোষ, জয়দেব জয়, সিনিয়রসহ সভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক জজ, পূজা ফ্রন্টের সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সীমান্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD