উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

তারপরে স্বাধীন বিচারব্যবস্থা সত্যিকার অর্থে কার্যকর হবে
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীন বিচারব্যবস্থার সুফল জনগণকে ভোগ করতে হলে আগে উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সালাহউদ্দিন বলেন, আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে স্বাধীন বিচারব্যবস্থার সুফল জনগণ কখনে ভোগ করতে পারবে না। তাই, উচ্চ এবং নিম্ন আদালতে ফ্যাসিস্টমুক্ত হতে হবে। তারপরে স্বাধীন বিচারব্যবস্থা সত্যিকার অর্থে কার্যকর হবে।
তিনি বলেন, আমাদের নেতাকর্মী, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে। সেই ফ্যাসিস্টদের যেন আমরা রক্ষা না করি। উচ্চ এবং নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসরেরা না থাকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তাদের অপরাধের জন্য শুধু চাকরি গেলে হবে না, তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। তাই, নীতিগতভাবে একমত পোষণ করেছি, রাষ্ট্রপতির ক্ষমতাটা আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে।
বিজ্ঞাপন
এমএল/








