Logo

ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে: নাহিদ ইসলাম

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৫, ২৪:৫৭
ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সামনে আরেকটি লড়াই আসছে

বিজ্ঞাপন

আরও হামলা চালানো হলেও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) থামানো যাবে না বলে হঁশিয়ারি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, আরও ১০টা জায়গায় হামলা চালানো হবে তারপরেও আমাদের থামানো যাবে না।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় নাহিদ ইসলাম বলেন, সামনে আরেকটি লড়াই আসছে। সবাই সতর্ক থাকবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চান।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের নদীভাঙন, অবৈধ বালু দখলসহ বিভিন্ন অনিয়ম বন্ধে কাজ করা হবে। নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD