ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে: রিজভী

ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে: রিজভী
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল যেন মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারে, সে উদ্দেশ্যে সংগঠিতভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি প্রশ্ন রেখে বলেন,আজ ড. ইউনূসের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন এই পরিস্থিতি হবে?
রুহুল কবির রিজভী বলেন, আজ দেশে বেআইনি কাজ হচ্ছে। সংখ্যালঘুদের জীবন বিপন্ন হচ্ছে। রংপুরে দুজন সংখ্যালঘুর জীবন গেছে মবে। এরকম পরিস্থিতি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে কামনা করতে পারি না।
বিজ্ঞাপন
তিনি বলেন, সারা দেশে আইন বহির্ভূতভাবে মব হচ্ছে। উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কারণ আজ ঠিকমতো আইন প্রয়োগ হচ্ছে না।
বিজ্ঞাপন
রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন
সবশেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিগত সময়ের ভোটারশূন্য, মধ্যরাতের ভোট ও সর্বশেষ ২০২৪ সালের ডামি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে। যেসব ভোট কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সেগুলো বাতিল করতে হবে।
বিজ্ঞাপন
এসডি/








