বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় উদযাপন কমিটি গঠন

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে দলটি ১৬ সদস্যবিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করেছে।
বিজ্ঞাপন
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে দলটি ১৬ সদস্যবিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করেছে।
সোমবার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সায়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, শাহীন শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম এবং শামা ওবায়েদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
এএস








