Logo

জামায়াত আমিরের বাসভবনে গেলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ০৭:০৭
জামায়াত আমিরের বাসভবনে গেলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।

রবিবার দুপুর ২টার দিকে রাজধানীর ভাটারায় জামায়াত আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ইসহাক দারের সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ও সার্ক বিষয়ক ডিরেক্টর জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামায়াত আমিরের খোঁজখবর নেন ও তার সুস্থতা কামনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করে জামায়াত আমির বলেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পরে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের কাছে সাক্ষাতের সংক্ষিপ্ত ব্রিফ দেন।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD